জয়পুরহাট প্রতিনিধি, ২৬ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- জয়পুরহাট সরকারি
কলেজ মাঠে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে হাসান (২১), তৌফিকুর
(২০) ও শাহাদৎ (১৯) এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে জেলার আধুনিক
হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আন্তঃ বিভাগ ফুটবল
খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
এদিকে এ সংঘর্ষের জের ধরে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর একরামুল হক জানান, আজ বৃহস্পতিবার দুপুরে
আন্তঃবিভাগ ফুটবল খেলা চলাকালে হঠাৎ করেই ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা
সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষের ঘটনায় উভয় দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
তিনি আরো বলেন, পরবর্তী যেকোন ধরনের নাশকতা এড়াতে আজ হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা
কামাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে।
{ source-- http://www.bdnationalnews.com }
Showing posts with label ক্রাইম নিউজ. Show all posts

ঝালকাঠির বিভিন্ন ফাষ্টফুডের দোকানে যৌন উত্তেজক সিরাপ ‘বি-জিনসিন’ বিক্রি
ঝালকাঠি প্রতিনিধি, ১৭ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ঝালকাঠির বিভিন্ন
ফাষ্টফুড ও কনফেকশনারীর দোকান গুলোতে এনার্জি ড্রিংক এর নামে বিক্রি করা
হচ্ছে যৌন উত্তেজক সিরাপ ‘বি-জিনসিন’। বিএসটিআই এর অনুমতি ছাড়া খাবারের
দোকানে এধরনের পন্য বিক্রি করা সম্পুর্ন অবৈধ বলে বিএসটিআই সুত্রে জানা
গেছে। এটি একটি ইউনানী কোম্পানী কর্তৃক প্রস্তুত কৃতবলে এই প্রডাক্টে
বিএসটিআই এর কোন অনুমতি লাগেনা বলে জানান স্থানীয় পরিবেশক।
ওষধ প্রশাসন সূত্র জানায়, এ সিরাপ যে প্রতিষ্ঠান বিক্রি করবে অবশ্যই ঐ প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স থাকতে হবে। ড্রাগ লাইসেন্স ব্যাতিত এসব সিরাপ বিক্রি করা সম্পুর্ন অবৈধ। সিরাপের বোতলের গায়ে প্রস্তুতকারকের নামের স্থানে লেখা রয়েছে ‘বিসমিল্লাহ ল্যাবটারী (ইউনানী) নারায়নগঞ্জ, বাংলাদেশ’। বর্তমানে যুবকরা ফাষ্টফুডের দোকান থেকে দেদারছে ক্রয় করে তা মাত্রাতিরিক্ত সেবন করছে। যৌন উত্তেজনা বাড়াতে এ সিরাপ অতিরিক্ত সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা জনতে চাইলে হোমিও চিকিৎসক ডাঃ মোঃ লিয়াকত আলী শামীম জানান, এ সিরাপ যৌন শক্তি বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শনুযায়ী সেবন করবে। কেউ যদি অতিরিক্ত সেবন করে তাহলে তার মাথায় স্থায়ী ভাবে যন্ত্রনা, শরীর ঘামবে ও চোখ লাল হবে।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের ডাঃ মনিরুল ইসলাম আরো বলেন, এ সিরাপের গায়ে চীনের জিনসিন গাছের ছবি ছাপানো থাকলেও এসব বে-নামী কোম্পানীর সিরাপ দেশের বিভিন্ন স্থানে সাধারন উপায়ে তৈরি করা হয়। ঝালকাঠির যে সকল ব্যাবসা প্রতিষ্ঠানে এনার্জি ড্রিংক এর নামে ‘বি-জিনসিন’ সিরাপ বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্থক্ষেপ করা প্রয়োজন বলে মন্তব্য করেন ভুক্তভূগী অভিভাবক মহল।
{সুত্র - http://www.bdnationalnews.com}

নাটোরে শ্বাসরুদ্ধ করে দুই সন্তানের জননীকে হত্যা
নাটোর প্রতিনিধি, ২৩ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- নাটোরে পারিবারিক
কলহের জের ধরে দুই সন্তানের জননী বিলকিস খাতুনকে (২৭) শ্বাসরুদ্ধ করে হত্যা
করা হয়েছে। লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিলকিস
উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আ: গফুর মন্ডলের মেয়ে। এ ঘটনায় বিলকিসের ভাই
আব্দুস সালাম বাদি হয়ে রোববার লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে বিলকিস খাতুন ও তার স্বামী শহিদুল ইসলাম এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে মারপিট করে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে। পরে আশংকাজনক অবস্থায় ভ্যানগাড়ীতে করে লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্ত্রীর লাশ বাড়িতে আনার পর ৭ বছর ও ৫বছর বয়সের ২ সন্তানকে সাথে নিয়ে পালিয়ে যায় স্বামী শহিদুল। শহিদুল উত্তর লালপুর গ্রামের রহিত মন্ডলের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা লালপুর থানার এস আই আসাদুজ্জামান জানান, লাশের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই, গলায় হালকা দাগ রয়েছে। শ্বাসরুদ্ধ হয়ে বিলকিসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি, ২৬ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):-
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে
ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ঘাতক বড় ভাই ও ভাবীসহ ৪ জনকে আটক
করে পুলিশের কাছে সোর্পদ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার উপজেলার
শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শান্তিরাম গ্রামের মৃত- কছর আলী দফাদারের পুত্র কোরবান, ফয়জার ও মশিউরের সাথে ছোট ভাই একাব্বর হোসেনের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে মশিউর আমন ধানের চারা রোপন করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বড় ভাই ফয়জারের লাঠির আঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই একাব্বর হোসেন (৫০) মারা যায়। একাব্বরের মৃত্যু নিশ্চিত হয়ে পালানোর সময় এলাকাবাসী বড় ভাই ও ভাবীসহ ৪ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গাইবান্ধা জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহফুজুর রহমান, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Subscribe to:
Posts (Atom)