Showing posts with label প্রবাস. Show all posts
Showing posts with label প্রবাস. Show all posts

ভারতের নদী সংযোগ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে প্রবাসীরা

 
 
ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৬ মে (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ভারতের নদী সংযোগ প্রকল্প বাতিলের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। শুক্রবার বিকালে (বাংলাদেশ সময় শনিবার সকাল) যুক্তরাষ্ট্রে পেশাজীবী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক’ (বেন) এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনের পর জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হারদীপ সিং পুরীর কাছে স্মারকলিপিও দেয়া হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্রছাত্রীসহ বিপুলসংখ্যক প্রবাসীর স্লোগানমুখর এ সমাবেশ ভিনদেশীদের দৃষ্টি কাড়ে। সমাবেশে জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড সোস্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তা ভ­াদিমির পপোভ এই কর্মসূচি পর্যবেক্ষণ করেন।
কর্মসূচিতে বক্তব্যে আয়োজক সংগঠনের আন্তর্জাতিক সমন্বয়কারী ড. নজরুল ইসলাম ‘নদী শাসনে’র নামে ভারতীয় কর্তৃপক্ষের তৎপরতার কঠোর সমালোচনা করেন।
তিনি আরো বলেন, ভাটির দেশের মানুষগুলোকে মেরে ফেলার মহাপরিকল্পনার অংশ হিসেবে ভারত প্রায় ২৫ হাজার কোটি ডলার ব্যয়ে ওই নদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে এবং তা ২০১৬ সালের মধ্যে বাস্তবায়িত করার নির্দেশ দেয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের নদীগুলোকে শুকিয়ে ফেলা হবে।
এ সময় ‘নদী নাই তো মানুষ নাই’, ‘ট্রানজিট দেয়া হবে না-নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক রাখার নিশ্চয়তা ব্যতীত’ ইত্যাদি স্লোগান দেয় সমবেতরা।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বেনের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ ফজলুর রহমান, কলামিস্ট বেলাল বেগ, প্রবাসী বাংলাদেশিদের নেতা নূরুল কবীর, ডা. জিয়াউদ্দিন আহমেদ, বরিশাল বিভাগীয় সমিতির নেতা লুৎফর রহমান লাতু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মুহিদুল হক খান।
বিক্ষোভ কর্মসূচি পর্যবেক্ষণের সময় ভ­াদিমির পপোভ বলেন, উজানের দেশ হিসেবে ভারতের নদী সংযোগ প্রকল্পকে সম্পূর্ণ অমানবিক। নিকট প্রতিবেশীর সঙ্গে এমন বৈরী আচরণ না করাই শ্রেয়।

সাগর-রুনি সম্পর্কে অশালীন বক্তব্য: কুয়ালালামপুরে প্রতিবাদ সভা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের অশালীন বক্তব্যের প্রতিবাদে শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ায় অবস্থানরত সাংবাদিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠি হয়। প্রবাসী কণ্ঠের সম্পাদক গৌতম রায়ের সভাপতিত্বে ও সাংবাদিক আহমাদুল কবিরের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তালহা মাহমুদ, জোবেদ আহমদ, এস এম বশির আলম, বশির আহমদ ফারুক, কায়সার হামিদ হান্নান, বিকাশ সূত্রধর, নাজমুল হাসান, মো. আরাফাত হোসাইন, মিজানুর রহমান প্রমুখ। প্রতিবাদ সভায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও সাগর-রুনির খুনিদের গ্রেফতার এবং বিচার দাবি করেছেন তারা। মালয়েশিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সীতাকুণ্ড থানার কৃতী সন্তান লায়ন আসলাম চৌধুরীর জামিন না-মঞ্জুর করায় এর তীব্র প্রতিবাদ জানান মালয়েশিয়া জিয়া বিগ্রেড। জিয়া বিগ্রেডের মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক তারেক সংগ্রাম ও স্বদেশ প্রত্যাবর্তন যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম মাহমুদ এক বিবৃতিতে বলেন, বর্তমান সরকার আন্দোলনকে ভয় পায়। তাই আসলামের মতো সংগ্রামী নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। তিনি কঠোর হুশিয়ার করে বলেন, আসলামকে মুক্তি দিন তা না হলে আন্দোলনের মাধ্যমে মুক্ত করব ইনশাল্লাহ।