জবির ভর্তি পরীক্ষা শুরু ১২ অক্টোবর থেকে

জবি প্রতিনিধি, ২৭ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু ১২ অক্টোবর থেকে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, আগামী ১২ অক্টবর ‘এ’ ইউনিটের, ১৯ অক্টবর ‘বি’ ইউনিটের, ২ নভেম্বর ‘সি’ ইউনিটের, ৯ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানান কর্তৃপক্ষ।