ঝালকাঠির বিভিন্ন ফাষ্টফুডের দোকানে যৌন উত্তেজক সিরাপ ‘বি-জিনসিন’ বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি, ১৭ জুলাই (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- ঝালকাঠির বিভিন্ন ফাষ্টফুড ও কনফেকশনারীর দোকান গুলোতে এনার্জি ড্রিংক এর নামে বিক্রি করা হচ্ছে যৌন উত্তেজক সিরাপ ‘বি-জিনসিন’। বিএসটিআই এর অনুমতি ছাড়া খাবারের দোকানে এধরনের পন্য বিক্রি করা সম্পুর্ন অবৈধ বলে বিএসটিআই সুত্রে জানা গেছে। এটি একটি ইউনানী কোম্পানী কর্তৃক প্রস্তুত কৃতবলে এই প্রডাক্টে বিএসটিআই এর কোন অনুমতি লাগেনা বলে জানান স্থানীয় পরিবেশক।
ওষধ প্রশাসন সূত্র জানায়, এ সিরাপ যে প্রতিষ্ঠান বিক্রি করবে অবশ্যই ঐ প্রতিষ্ঠানের ড্রাগ লাইসেন্স থাকতে হবে। ড্রাগ লাইসেন্স ব্যাতিত এসব সিরাপ বিক্রি করা সম্পুর্ন অবৈধ। সিরাপের বোতলের গায়ে প্রস্তুতকারকের নামের স্থানে লেখা রয়েছে ‘বিসমিল্লাহ ল্যাবটারী (ইউনানী) নারায়নগঞ্জ, বাংলাদেশ’। বর্তমানে যুবকরা ফাষ্টফুডের দোকান থেকে দেদারছে ক্রয় করে তা মাত্রাতিরিক্ত সেবন করছে। যৌন উত্তেজনা বাড়াতে এ সিরাপ অতিরিক্ত সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা জনতে চাইলে হোমিও চিকিৎসক ডাঃ মোঃ লিয়াকত আলী শামীম জানান, এ সিরাপ যৌন শক্তি বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শনুযায়ী সেবন করবে। কেউ যদি অতিরিক্ত সেবন করে তাহলে তার মাথায় স্থায়ী ভাবে যন্ত্রনা, শরীর ঘামবে ও চোখ লাল হবে।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের ডাঃ মনিরুল ইসলাম আরো বলেন, এ সিরাপের গায়ে চীনের জিনসিন গাছের ছবি ছাপানো থাকলেও এসব বে-নামী কোম্পানীর সিরাপ দেশের বিভিন্ন স্থানে সাধারন উপায়ে তৈরি করা হয়। ঝালকাঠির যে সকল ব্যাবসা প্রতিষ্ঠানে এনার্জি ড্রিংক এর নামে ‘বি-জিনসিন’ সিরাপ বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্থক্ষেপ করা প্রয়োজন বলে মন্তব্য করেন ভুক্তভূগী অভিভাবক মহল।
 {সুত্র - http://www.bdnationalnews.com}