জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষ অন্ধকারে : আকবর আলী

 


   
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষ অন্ধকারে এই মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তাতে আদৌ নির্বাচন হবে কী না, আর হলে কার অধীনে, কীভাবে হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রকে রক্ষায় পেশাদার রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকতে হবে। ক্ষমতার উৎস জনগণ হয়ে থাকলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের এগিয়ে আসতেই হবে।
আকবর আলী খান বলেন, যদি স্বাধীনতার মূল চেতনাকে রক্ষা করতে হয়, তবে অবশ্যই গণতন্ত্রকে সুসংহত করতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে পারলেই রাষ্ট্রীয় চারটি মূল নীতির বাস্তবায়ন করা সম্ভব।
তার মতে, যে কোনো সংকট উত্তরণের প্রধান উপায় হলো সংকটের অস্তিত্ব স্বীকার করা। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো এ সংকটের কথা স্বীকার করতে চান না। এক্ষেত্রে সরকারি দল এগিয়ে থাকে সব সময়।
{source - http://www.bdnationalnews.com}