২১ বার পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন

দিনাজপুর প্রতিনিধি, ১০ জুন (বিডিন্যাশনাল নিউজ ডটকম):- দিনাজপুরের বীরগঞ্জে অধ্যবসায়ে এক সাধক ২১বার পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করে এবার সর্বোচ্চ ডিগ্রিসহ আইনজীবি হতে চান
অবিশ্বাস্য হলেও সত্য উপজেলার মহনপুর ইউনিয়নের মরহুম মহির উদ্দীনের পুত্র মোঃ খোসবুল আলম ১৯৬৪ সালে জন্মগ্রহন করেন। তিনি গ্রামেই ভগীরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষা গ্রহন করে ১৯৮০ ইং সালে এস এস সি প্রথম বিভাগে সাফল্য অর্জন করেন। দিনাজপুর কাদের বখস মেমোরিয়াল মহাবিদ্যালয়(কে বি এম )থেকে ১৯৮২সালে এইচ এস সি তে কৃতকার্য হয়েছেন। ১৯৮৪ সালে একই মহাবিদ্যালয় থেকে এক রেজিস্টেশনে পুনঃভর্তি আইনে ৩বার ডিগ্রি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। পরিশেষে বীরগঞ্জ ডিগ্রি কলেজে ১৭ বার ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহন করে মোট ২০ বার অকৃতকার্য হন। ২০১১ সালে ২১বার পরীক্ষায় অংশগ্রহন করে ডিগ্রি (বি এস এস) অর্জন করেছেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে ভগীরপাড়া গ্রামে গিয়ে গত রবিবার খোসবুল আলমের অনুভুতি জানতে চাওয়া হলে তিনি জানান, দীর্ঘ ২১ বছর অনেক শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়েছি, তারা সফলতার সাথে ডিগ্রি অর্জন করে বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছে। তিনি নীলফামারী হোমিও মেডিকেল কলেজে ডি এস এম এস কোর্সে ভর্তি হয়ে এলাকায় হোমিও চিকিৎস্যা সেবায় নিয়োজিত আছেন। তার জীবনের শেষ ইচ্ছা তিনি এল এল বি ও মাস্টার্স ডিগ্রি অর্জন করবেন। তার ব্যক্তিগত জীবনে স্ত্রী এক পুত্র ও এক কন্যা রয়েছে তাদেরও বিয়ে দিয়ে দিয়েছি।