রামজানের চাঁদ
মাহবুবা মাসুমা অনুদুর আকাশে উঠল যখন
রামজানেরই চাঁদ,
সকল মুমিন মুসলমানের
ভাঙ্গল খুশির বাঁধ।
আমল করে হৃদয় মাঝে
ছড়িয়ে দিবে নূর,
পাপ-পঙ্কিল হিংসা-দ্বেষ
তাড়িয়ে বহুদূর।
এগারো মাসের যতেক গুনাহ
চেয়ে নিবে মাপ,
হৃদয়টাকে ধূয়ে মুছে
করে নিবে সাফ।
পড়বে কুরআন রাখবে রোজা
হবেন খোদার দাস,
ইবাদতে মশগুল হবে
মিটবে মনের আস ।