এ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন তাইওয়ানের চেন সু চু, ফিলিপাইনের রমুলো দাবিদে, ভারতের কুলান্দেই ফ্রান্সিস, বাংলাদেশের সৈয়দা রেজওয়ানা হাসান, কম্বোডিয়ার ইয়াং সাইং কোমা এবং ইন্দোনেশিয়ার অ্যামব্রোসিয়াস রুয়িন্দরিজার্তো।
র্যামন ম্যাগসেসের ওয়েবসাইটে বলা হয়, পরিবেশগত বিষয়ে সৈয়দা রেজওয়ানা হাসানের অপরিসীম সাহসীকতা ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের জনগণের ‘ভালো’ পরিবেশ পাবার অধিকার নিশ্চিত হয়েছে।